১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবিক উদ্যোগে জনকল্যাণে অগ্রণী — ফাইমা খাতুন বাগাতিপাড়া ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ সম্পন্ন

নাটোরের বাগাতিপাড়া ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় নারীদের মাঝে ভিডব্লিউবি (VWB) কার্ডের চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের মোট ৩০০ জন উপকারভোগীর হাতে প্রতি জনকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি সচিব, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন,
মাননীয় সরকারের পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য যে খাদ্য সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে, তা যেন সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ হয় — সে বিষয়ে আমরা বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদ সর্বদা বদ্ধপরিকর। কোনো উপকারভোগী যেন বঞ্চিত না হন, তা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করছি।

তিনি আরও বলেন,
সরকারের এই মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করছে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে একটি জনবান্ধব ও দায়িত্বশীল ইউনিয়ন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মানবিক উদ্যোগ ও সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তার এই প্রচেষ্টা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানবিক উদ্যোগে জনকল্যাণে অগ্রণী — ফাইমা খাতুন বাগাতিপাড়া ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ সম্পন্ন

আপডেট টাইম : ১১:৩৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫