মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার ক্ষমতা গ্রহণের জন্য নয়, বরং জনগণের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য কাজ করছে। সেই দায়িত্ব সততা ও নৈতিকতার সঙ্গে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরাঁয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্নধর্মী নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছেন। সরল জীবনযাপন ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগে দেশের মানুষ ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছে।
এ্যানি আরও বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়; এটি দেশের সব মানুষের জন্য। পরিবারের গৃহিণীর নামে এই কার্ড দেওয়া হবে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন
Reporter Name 



















