০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষ নিহত একই পরিবারের ১২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১২১ বার

রাকিবুল ইসলাম সুমন রামপাল প্রতিনিধি

বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কে রামপাল বেলায় ব্রিজ নামক স্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ এখনো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে জানা গেছে, সেখানে আটটি লাশ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষ নিহত একই পরিবারের ১২

আপডেট টাইম : ০২:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬