০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে ভিজিএফ চালের বস্তায় পুরোনো স্লোগান, বিতরণকেন্দ্রে মিশ্র প্রতিক্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১১৮ বার

মাহমুদুর রহমান মনজু
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান পাওয়া যাওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ১ নম্বর চর কালকিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
সরকারের পক্ষ থেকে চর কালকিনি ইউনিয়নের প্রায় ৪ হাজার অসহায় পরিবারের জন্য মাথাপিছু ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে চাল বিতরণের সময় দেখা যায়, কয়েকটি বস্তায় লেখা রয়েছে— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।”
রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি ত্রাণের বস্তায় এমন স্লোগান থাকায় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সুবিধাভোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে বিতরণকাজে অংশ নেওয়া সরকারি তদারকি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে উপজেলা খাদ্য ভাণ্ডার পরিদর্শক নিশাদ জাহান বলেন, গুদাম থেকে চাল সরবরাহের সময় সাধারণত পুরোনো নাম বা স্লোগানগুলো রং দিয়ে মুছে দেওয়ার নির্দেশনা থাকে। এরপরও দু-একটি বস্তায় চোখের অগোচরে পূর্বের লেখা থেকে যেতে পারে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খাদ্য কর্মকর্তা ও ওসি এলএসডির (OC-LSD) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিতর্ক এড়াতে বর্তমানে বিতরণকেন্দ্রে থাকা বাকি বস্তাগুলোর লেখা মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরে ভিজিএফ চালের বস্তায় পুরোনো স্লোগান, বিতরণকেন্দ্রে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট টাইম : ০১:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬