০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১২৮ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে নোয়াখালীর চাটখিল পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টায় চাটখিল জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাটখিল পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন।

চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ, পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দেওয়ান শামসুল আরেফিন শামিম, সদস্য সচিব আহসানুল হক মাসুদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দরিদ্র পরিবারের মানুষগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

অপরদিকে, সৌদি বাদশাহর উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত খেজুর নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণের নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার জন্য ২৫ কার্টুন এবং চাটখিল উপজেলার জন্য ২৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খেজুর সংশ্লিষ্ট উপজেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হবে।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা প্রশাসন এতিমখানাগুলোতে খেজুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিল পৌরসভায় ৪ হাজার ৬ শত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

আপডেট টাইম : ০২:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬