০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

আসন্ন ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলের ত্যাগী ও আদর্শবান কর্মী মনজুর রহমান ভূঁইয়া।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন এবং বিগত সময়ের রাজনৈতিক অস্থিরতায় বিভিন্ন মামলার আসামিও হয়েছেন বলে জানা গেছে।
১নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী মনে করেন, একজন সৎ, যোগ্য ও নির্ভীক সমাজসেবক হিসেবে মনজুর রহমান ভূঁইয়াকে চেয়ারম্যান প্রার্থী করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও একটি আদর্শ ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মনজুর রহমান ভূঁইয়া বর্তমানে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম শাখার সাবেক (প্রথম) সহ-সভাপতি এবং ১নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

আপডেট টাইম : ০৮:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬