০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী ও হুইপ

​লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে চলমান প্রকল্প পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল। শনিবার (১৪ মার্চ) বিকেলে পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

​মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন এমপি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​পরিদর্শনকালে মন্ত্রী ও হুইপ ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং টেকসই বাঁধ নির্মাণের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন তারা।
​পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, “লক্ষ্মীপুরের মানুষের প্রাণের দাবি এই বাঁধ নির্মাণ। সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ শেষ করতে বদ্ধপরিকর যাতে নদী ভাঙনের কবল থেকে রামগতি ও কমলনগরের মানচিত্র রক্ষা করা যায়।”
​জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন এমপি বলেন, “দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। মেঘনার করাল গ্রাস থেকে সাধারণ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি রক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।”
​পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাঁধ নির্মাণের এই তদারকিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতি ও কমলনগরে মেঘনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী ও হুইপ

আপডেট টাইম : ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬