কাজী কেয়া, গাজীপুর ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন।
শুক্রবার (১৩ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করার পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর। ঈদ শুধু আনন্দের উৎসবই নয়, এটি মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
সরকার জাবেদ আহাম্মেদ সুমন আরও বলেন, “ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের সকলের জীবনে নতুন আশা, নতুন প্রেরণা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে প্রতিষ্ঠিত হোক শান্তি, সৌহার্দ্য ও ন্যায়বিচারের পরিবেশ।”
তিনি ঈদের আনন্দ যেন ধনী-গরিব সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহ তাআলার দরবারে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করেন।
০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমনের ঈদ শুভেচ্ছা
-
Reporter Name - আপডেট টাইম : ১০:৪৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- ৫৬ বার
জনপ্রিয় সংবাদ




















