পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার ৮ নং সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসীকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা। ঈদের এই আনন্দঘন সময়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সৎ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন সমাজসেবক মো. নোমান উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা এবং সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এগিয়ে আসার কারণে তিনি স্থানীয়দের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি হাতিয়া উপজেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ সমাজের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের অনেকেই আশা প্রকাশ করেছেন—গণঅধিকার পরিষদ থেকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মো: নোমান উদ্দিনকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।
ঈদের এই পবিত্র দিনে এলাকাবাসী মহান আল্লাহর কাছে দোয়া করেছেন—তিনি যেন সবাইকে সুস্থ রাখেন এবং এলাকার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি সকলকে জানানো হয়েছে আন্তরিক ঈদ শুভেচ্ছা।
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 



















