লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী আব্দুল হান্নান মাঝির স্ত্রী মায়া বেগম পবিত্র ঈদকে সামনে রেখে এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, আসন্ন ২০২৬ সালের ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি সমাজসেবার উদ্দেশ্যে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে মহিলা মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
মায়া বেগম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। তার পরিবারও দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছে।
তিনি জানান, এলাকার সাধারণ মানুষ যদি তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজ করে যাবেন ইনশাআল্লাহ।
এছাড়া তিনি পবিত্র ঈদ উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















