কবির হোসেন রাকিব প্রতিবেদক,
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ঈদের কেনাকাটা নিয়ে পারিবারিক কলহের জেরে ছামিয়া (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
ঘটনার বিবরণ:
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ৩নং ওয়ার্ডের রাখালিয়া গ্রামের হাওলাদার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত ছামিয়া ওই বাড়ীর হৃদয়ের স্ত্রী। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা নিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের সাথে ছামিয়ার কথা কাটাকাটি ও ঝগড়া হয়।
এরই একপর্যায়ে সোমবার ছামিয়া নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া শব্দ না পেয়ে স্বজনরা দরজা ভেঙে দেখেন তিনি সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।
হাসপাতালের ভাষ্য:
তাক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালের ইমারজেন্সি (জরুরি) বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ছামিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বর্তমান অবস্থা:
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে এবং তারা বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।
Reporter Name 



















