মোহাম্মদ জাকির শাহ
লক্ষীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট আমজাদ হোসেন।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও আইনি সহায়তামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার কারণে ইতোমধ্যেই এলাকাবাসীর মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা ও সাড়া সৃষ্টি হয়েছে।
অ্যাডভোকেট আমজাদ হোসেন বলেন, “আমি চর লরেন্স ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।”
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এদিকে তার প্রার্থিতা ঘোষণাকে ঘিরে চর লরেন্স ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করছেন, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
Reporter Name 



















