কাজী কেয়া, গাজীপুর ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগরীর ৪৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসেল আহমেদ মাসুদ। তিনি টঙ্গী পূর্ব থানার অন্তর্গত ৪৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আনাস ইলেকট্রনিক্স (ওয়ালটন শো-রুম)-এর প্রোপ্রাইটর।
এক শুভেচ্ছা বার্তায় রাসেল আহমেদ মাসুদ বলেন, “শান্তি, প্রগতি আর সাম্যের আহ্বানে ঈদ আসুক সবার প্রাণে প্রাণে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ।”
তিনি আরও বলেন, ৪৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, এটাই আমার প্রত্যাশা। সমাজের সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে তিনি সকলকে ‘ঈদ মোবারক’ জানান।
রাসেল আহমেদ মাসুদ
সহ-সভাপতি, ৪৩নং ওয়ার্ড বিএনপি, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর মহানগর।
প্রোপ্রাইটর, আনাস ইলেকট্রনিক্স, ওয়ালটন শো-রুম
০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪৩নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রাসেল আহমেদ মাসুদ
-
Reporter Name - আপডেট টাইম : ০৭:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- ২৫৮ বার
জনপ্রিয় সংবাদ




















