০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা তালায় ফুটবল টুর্নামেন্টে খুলনা সান স্পোর্টিং ক্লাবের জয়

মাদককে না বলুন, খেলার মাঠে ফিরে আসুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবীথি সংগঠনের উদ্যোগে তিন লক্ষ টাকার প্রাইজমানির আট দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে তালার চরগ্রাম মাঠে ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ও খুলনা সান স্পোর্টিং ক্লাব। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে খুলনা সান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

খেলা শেষে তিনি বলেন, আজকের খেলায় লক্ষাধিক দর্শক সমাগম হয়েছে। আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তালায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করব, যাতে দর্শকদের আর কোনো ভোগান্তি না হয়। খেলার আয়োজন ও অংশগ্রহণকারী দলগুলোর প্রশংসা করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকাত হোসেন, আমিনুর ইসলাম, উন্নয়ন পরিষদের পরিচালক আব্দুস সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছায়াবীথি সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাহিদ। খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু, সহকারী রেফারি মোজাফফর হোসেন সুহাগ, উত্তম বাচা ও বাবুল হোসাইন। ধারাভাষ্য দেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, মাস্টার অলিউল ইসলাম, জিএম সিরাজুল ইসলাম, সঞ্জয় সরকার, মাস্টার জাকির হোসেন ও আলমগীর হোসেন।

আয়োজক কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ বলেন, তালায় স্মরণকালের অন্যতম বড় এই খেলায় এক লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন। আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলাকে কেন্দ্র করে পুরো চরগ্রাম মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সাতক্ষীরা তালায় ফুটবল টুর্নামেন্টে খুলনা সান স্পোর্টিং ক্লাবের জয়

আপডেট টাইম : ০৬:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫