০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে দুগ্ধজাত পণ্যের দোকানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে বেশ কয়েকটি দুগ্ধজাত পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মার্চ) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা। এ সময় তাঁর সঙ্গে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারসহ সংশ্লিষ্ট ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে আলেকজান্ডার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিক্রম সাহা ও নান্টু সাহার দোকানে দুধ ও দধি পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
ব্যবসায়ী বিক্রম সাহা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র তাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচার চালিয়ে আসছে। বিশেষ করে দধি তৈরির প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোটেও কাম্য নয়। এ ধরনের অপপ্রচারের ফলে রামগতির দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার ও সংশ্লিষ্ট কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র আলেকজান্ডার বাজারের দধি প্রস্তুতকারকদের বিরুদ্ধে রাসায়নিক মিশ্রণের অভিযোগ প্রচার করে আসছিল। ওই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
তবে পরীক্ষা-নিরীক্ষার পর দুধ ও দধিতে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন। পাশাপাশি খাদ্যের পুষ্টিগুণও অক্ষুণ্ণ রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “কোনো গুজব বা অপপ্রচারের ভিত্তিতে কাউকে দোষারোপ করা উচিত নয়। সঠিক প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না।”

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে দুগ্ধজাত পণ্যের দোকানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

আপডেট টাইম : ১১:৩৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬