ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা শাখার উদ্যোগে ইফতার, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
এতে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম ও সালাউদ্দিন আহমেদ শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি মলাই মিয়া, সাবেক সদস্য মাসুদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা মহিলা বিএনপির সভাপতি নাইলা ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















