০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আরিফ হাওলাদারের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪৬ বার

কাজী কেয়া , গাজীপুর ঃ

​সিয়াম সাধনার মাস রমজান শেষে সমাগত পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দময় উৎসব উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার।
​এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের পরম বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে মানুষকে ঐক্য, প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।”
​আরিফ হাওলাদার তার বার্তায় আরও উল্লেখ করেন, ঈদের এই আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য। বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আশপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়াই হোক এবারের উৎসবের মূল লক্ষ্য।
​পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধি কামনা করেন। তিনি প্রত্যাশা করেন, পবিত্র এই ঈদের উছিলায় দেশে শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুদৃঢ় হবে। দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানিয়ে তিনি সাম্য ও ভ্রাতৃত্বের এক সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আরিফ হাওলাদারের শুভেচ্ছা

আপডেট টাইম : ১১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬