কাজী কেয়া, গাজীপুর ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আজিজ প্রিন্স।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি ও সম্প্রীতি। দেশের এই ক্লান্তি লগ্নে ঈদ হোক ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদের শিক্ষা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত হয়। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে পারি। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দেশবাসীকে আনন্দের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।
Reporter Name 



















