কাজী কেয়া,গাজীপুর ঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল টঙ্গীবাসীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল এক শুভেচ্ছা বার্তায় বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করুক।”
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় এবং সমাজের সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান
০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টঙ্গীতে নাজমুল হোসেন মন্ডল-এর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
-
Reporter Name - আপডেট টাইম : ১০:৫১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- ২৮৬ বার
জনপ্রিয় সংবাদ




















