০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় ৮২টি শাড়ি, ১৯টি সন পাপড়ি, ৪৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১,১৯৫টি চকলেট এবং ১,২৭৬টি কসমেটিক্স সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৪ হাজার ৮৮০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিবিজিএম, পিএসসি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ ধরনের সফল অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

যশোর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ

আপডেট টাইম : ০১:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬