০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাল জব্দ করছে ৬৬ বস্তা পালিয়েছে জড়িতরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৫ বার

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি

সরিষাবাড়ী উপজেলায় এক ব্যবসায়ীর ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখা ৬৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেলে উপজেলার ৩ নম্বর ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চাল কেনাবেচা করে আসছিলেন সাকলায়েন মিয়া নামে এক ব্যবসায়ী। ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উপকারভোগীর মধ্যে সরকারিভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, সাকলায়েন মিয়া সেই উপকারভোগীদের কাছ থেকে চাল কিনে ভাড়াটিয়া ঘরে মজুদ করে রাখতেন।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি ওজনের ৬৬ বস্তা চাল এবং খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বিপুল পরিমাণ খালি বস্তা উদ্ধার করা হয়।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল জানান, সরকারি চাল অবৈধভাবে মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা চাল সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সরকারি চাল জব্দ করছে ৬৬ বস্তা পালিয়েছে জড়িতরা

আপডেট টাইম : ১০:০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬