০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে সড়ক নয় যেন গাছের বাগান, বাড়ির সাথে মিশে যাচ্ছে রাস্তা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আ স ম আব্দুর রব সাহেবের বাড়ি থেকে পশ্চিম পাশে গ্রাম দিয়ে বয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন চরম অবহেলায় পরিণত হয়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করলেও বর্তমানে এটি আর সড়ক বলে মনে হয় না—দেখলে মনে হয় যেন একটি গাছের বাগান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার উপর দিয়ে গাছের শিকড় উঠে এসেছে, ফলে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ বছরের পুরনো এই সড়কটি আজ পর্যন্ত কোনো স্থায়ী সংস্কার পায়নি। একের পর এক চেয়ারম্যান-মেম্বার এলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের অবহেলার কারণেই আজ সড়কটি একটি মরণফাঁদে পরিণত হয়েছে।
গ্রামের সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “যদি চলতি বছরের মধ্যে এই সড়কের সংস্কার না হয়, তাহলে আমরা কোনো প্রার্থীকে ভোট দেব না।”
এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটির জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে সড়ক নয় যেন গাছের বাগান, বাড়ির সাথে মিশে যাচ্ছে রাস্তা

আপডেট টাইম : ০১:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬