০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরের করুনানগর বাজারে মাদক ও জুয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৪৬ বার

​প্রতিবেদক, কবির হোসেন কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করুনানগর বাজারে মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও সকল প্রকার সামাজিক অন্যায়ের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে করুনানগর বাজারের সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় ওলামায়ে কেরাম, ছাত্রসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
​মানববন্ধনে বক্তারা বলেন, “করুনানগর বাজার একসময় শান্তি ও শৃঙ্খলার প্রতীক ছিল। কিন্তু ইদানীং কিছু অসাধু চক্রের কারণে এখানে মাদক ও জুয়ার প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকায় চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।”
​বক্তারা আরও অভিযোগ করেন, মাদকের পাশাপাশি এলাকায় অনৈতিক কর্মকাণ্ড ও পতিতাবৃত্তির মতো সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে এলাকার সামাজিক পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
​সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়, অবিলম্বে মাদক ও জুয়ার আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সচেতন নাগরিকরা।
​মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে করুনানগর বাজারকে সকল প্রকার অন্যায় ও অপরাধমুক্ত ঘোষণা করতে হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরের করুনানগর বাজারে মাদক ও জুয়ার প্রতিবাদে বিশাল মানববন্ধন

আপডেট টাইম : ০৫:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬