মাহফুজুর রহমান সাইমন :
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আবুকাসেম টিটু তরুণ সমাজসেবক ও এলাকার সুপরিচিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র ইউনিয়নের জনগণ এবং বিএনপি নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায়- ছাত্রদল নেতা আবুকাসেম টিটু
বলেন, সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও ঐক্যের বার্তা নিয়ে আসে। এই উৎসব আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা যেন ঈদের আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে পারি, সে প্রত্যাশা করে সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
তিনি আরো বলেন, বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ঈদ উদযাপন করতে পারেন এটাই আমার প্রত্যাশা।
ছাত্রনেতা আবুকাসেম টিটু সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসীসহ সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
Reporter Name 



















