০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতির ৯নং ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া: মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নুর নবী মেম্বার

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বাদাম ৯নং ওয়ার্ডের কৃতী সন্তান মোঃ নুর নবী মেম্বার আজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

শৈশবেই তিনি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন।

ছোটবেলায় বাবা মৃত্যুবরণ করেন। মা, এক ভাই ও এক বোনকে নিয়ে নিঃস্ব অবস্থায় জীবনযাপন শুরু হয় তার। দারিদ্র্যকে সঙ্গী করে বিভিন্ন ছোটখাটো ব্যবসার মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান গড়ে তোলেন তিনি।

তবে ব্যক্তিগত সাফল্যই ছিল না তার একমাত্র লক্ষ্য। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার প্রবল ইচ্ছা ছিল তার মনে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি ২০২১ সালে ইউপি সদস্য (মেম্বার) নির্বাচিত হন এবং জনগণের খেদমতে আত্মনিয়োগ করেন।

নির্বাচিত হওয়ার পর থেকেই ৯নং ওয়ার্ডের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নুর নবী মেম্বার। তার উদ্যোগে বিভিন্ন রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা এবং নানা সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।

বিশেষ করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে একটি গণকবরের ব্যবস্থা করেন তিনি, যাতে কোনো ব্যক্তি কবরস্থানের অভাবে দাফন থেকে বঞ্চিত না হন। মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নুর নবী মেম্বারের মূল লক্ষ্য—৯নং ওয়ার্ডকে একটি আদর্শ ও পরিকল্পিত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা। জনগণকে সঙ্গে নিয়েই তিনি এগিয়ে যেতে চান উন্নয়নের ধারাবাহিকতায়।
স্থানীয়দের ভাষ্য, “নুর নবী মেম্বার আমাদের বন্ধু, আমাদের অভিভাবক। তার চিন্তা-ভাবনা সবসময় জনগণকে ঘিরেই।”
উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক এটাই ৯নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতির ৯নং ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া: মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নুর নবী মেম্বার

আপডেট টাইম : ০২:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬