মোঃ মান্নু মিয়া, নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকালে নামাজ আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে সকাল থেকে বৃষ্টি নামার কারণে ঈদগাহে খোলা আকাশের নিচে নামাজ আদায় করা সম্ভাব হয়নি। তাই স্ব স্ব মসজিদে মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
উপজেলার জয়পুর, মরিচ পাশা, লোহাগড়া, লক্ষীপাশা, ইতনা, দিঘলিয়া, কাশিপুর, লাহুড়িয়া, নলদী, শালনগর, নোয়াগ্রাম, কোটাকোল, মল্লিকপুরসহ বিভিন্ন গ্রামের মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আবহাওয়া অনুকূলে না থাকায় লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে মরিচ পাশা দক্ষিণ পাড়া জামে মসজিদ, ধানাইড় জামে মসজিদ, চাচই জামে মসজিদ, আড়পাড়া জামে মসজিদ, নাওরা জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় কয়েক শ’ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
Reporter Name 



















