০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় গৃহবধূর শিকলবন্দী ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১০০ বার

মোঃ মান্নু মিয়া, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় রিতা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় নিহতের পা শিকল দিয়ে বাঁধা থাকায় এলাকায় ব্যাপক গুঞ্জন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। নিহত রিতা বেগম ওই গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা বেগম মানসিক ভারসাম্যহীন এমন দাবি করে পরিবারের পক্ষ থেকে তাকে বেশ কিছুদিন ধরে আলাদা একটি ঘরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। সোমবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিকলবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

তবে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ পরিবারের এই দাবি মানতে নারাজ। তাদের দাবি, রিতা বেগম সম্পূর্ণ সুস্থ ছিলেন। তাকে সুপরিকল্পিতভাবে মানসিক রোগী সাজিয়ে শিকলবন্দি করে রাখা হতো। এই মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে ব্যাপক সমালোচনা ও তদন্তের দাবি।

ঘটনার পর থেকে নিহত রিতার স্বামী রবিউল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিউলের নামে আগে থেকেই লোহাগড়া থানায় একটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। পলাতক থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছি। নিহতের পা শিকল দিয়ে বাঁধা থাকায় বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লোহাগড়ায় গৃহবধূর শিকলবন্দী ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬