০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ২৮৪ বার

মোঃ জাহিদুর রহিম, জেলা প্রতিনিধি রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ঘুরঘুরিয়া যুব সংঘের উদ্যোগে গত ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন এর সহধর্মী ও বিশিষ্ট সমাজসেবী সেলিনা ইয়াছমিন (মিসেস হারুন ভাবি)। এ সময় তাঁকে বালিয়াকান্দি উপজেলা তরুণ দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা তরুণ দলের সভাপতি মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক সাংস্কৃতিকপ্রেমী মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও ঘুরঘুরিয়া যুব সংঘের এ ধরনের ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে সৃষ্টি হয় আনন্দঘন এক মিলনমেলা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজবাড়ী-২ আসনের এমপির সহধর্মীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন বালিয়াকান্দি উপজেলা তরুণ দল

আপডেট টাইম : ০৩:২২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬