মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মোঃ তারেক হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম রায়পুর থানাধীন ৫ নম্বর চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকায় অভিযান চালায়। এ সময় করিমজান বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক তারেক হোসেন মধ্য চরপাতা (মান্নান মুন্সী বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ আলমগীর হোসেন এবং মাতা ফাতেমা বেগম।
পুলিশ জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রায়পুরে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
-
Reporter Name - আপডেট টাইম : ০২:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- ১১৪ বার
জনপ্রিয় সংবাদ




















