লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুল হক সর্দার বাড়ি মোড়ে অবস্থিত সাংবাদিক মার্কেটে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















