০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎প্রেমিকার বাড়িতে বিষপান করে কুষ্টিয়ায় লক্ষ্মীপুরের যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৫৬ বার

‎লক্ষ্মীপুর প্রতিনিধি:কবি হোসেন রাকিব ঃ

‎কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বাড়িতে বিষপান করে মারুফ (১৮) নামে লক্ষ্মীপুরের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

‎নিহত মারুফ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাকাতেরপোল এলাকার বাসিন্দা মো. সবুজের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং বাবার সঙ্গে কাজ করতেন।

‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক তরুণীর সঙ্গে মারুফের পরিচয় হয়। পরবর্তীতে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়, যা উভয় পরিবারই জানত। তবে সম্প্রতি তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। জানা যায় ঈদ উপলক্ষে তিনি ঢাকায় ফুফুর বাসায় অবস্থান করছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে প্রেমিকার সঙ্গে দেখা করতে কুষ্টিয়ার মিরপুরে যান। সেখানে পৌঁছে দুপুরে প্রেমিকার বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করেন তিনি।
‎গুরুতর অবস্থায় ওই তরুণী তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েক ঘণ্টা পর রাতের দিকে তরুণী নিজেই ফোন করে মারুফের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান বলে স্বজনরা জানিয়েছেন।

‎এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা জানান, সামান্য মোবাইল ফোনে পরিচয় থেকে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা তারা কল্পনাও করতে পারেননি। কি কারনে আত্মহত্যা করলো তাও বুঝে উঠতে পারছেন না তারা। মারুফের মরদেহ আনতে তার আত্মীয়স্বজনরা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মিরপুর থানা থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

‎প্রেমিকার বাড়িতে বিষপান করে কুষ্টিয়ায় লক্ষ্মীপুরের যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ০৬:৫৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬