০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৯৭ বার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রোববার ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৪২ বছর।

জানা গেছে, একটি নতুন ধারাবাহিকের শুটিংয়ের কাজে পুরো ইউনিটের সঙ্গে তালসারিতে অবস্থান করছিলেন রাহুল। শুটিং চলাকালে আকস্মিক তিনি সমুদ্রের পানিতে তলিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ধারাবাহিকের সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি এই মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার মাত্র দুই ঘণ্টা আগেও তারা একসঙ্গে কাজ করেছিলেন। আজই তাদের কলকাতায় ফেরার কথা ছিল।

থিয়েটারের মাধ্যমে অভিনয় শুরু করা রাহুলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও তিনি ছিলেন সমান জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি পডকাস্ট অনুষ্ঠান পরিচালনা করতেন তিনি। দীর্ঘ বিরতির পর সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের মাধ্যমে তিনি আবারও দর্শকদের নজর কেড়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল

আপডেট টাইম : ০৫:৪০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬