০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনভোগান্তি চরমে: কমলনগর ও রামগতি সীমান্তে জরুরি ব্রিজ নির্মাণের দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩২ বার

কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ। কমলনগর উপজেলার ৬নং পাটারীরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং রামগতি উপজেলার ৪নং চর আলেকজান্ডার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সংযোগস্থলে এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।
জনদুর্ভোগের চিত্র:
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের পারাপারে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে যাওয়ায় ছোটখাটো কালভার্ট এখানে টেকসই হয় না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর মতে, এখানে একটি কালভার্টের চেয়ে স্থায়ী আরসিসি ব্রিজ নির্মাণ করা বেশি জরুরি।
কর্তৃপক্ষের বক্তব্য:
প্রকল্পের বিষয়ে রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা স্নেহাল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক সাড়া দেন। তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনীয় কাজের জন্য তাদের দপ্তরে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন,
“স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কারিগরি দিক বিবেচনা করে বিধি মোতাবেক একটি ব্রিজ বা বড় বক্স কালভার্টের জন্য আবেদন করেন, তবে আমরা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে নির্মাণ কাজ শুরু করতে পারব।”

আশু পদক্ষেপের দাবি:
এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে দুই উপজেলার সীমান্তবর্তী এই পয়েন্টে দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত আবেদনের মাধ্যমে এলজিইডি থেকে বরাদ্দ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জনভোগান্তি চরমে: কমলনগর ও রামগতি সীমান্তে জরুরি ব্রিজ নির্মাণের দাবি

আপডেট টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬