০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের মধ্যনগরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

(১ নভেম্বর) শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.মনিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সমবায়ী নেতা বিদ্যা মিয়া ও গোপেশ সরকার।

বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী সংগঠনমূলক পদ্ধতি, যা সমাজের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মঙ্গলদ্বীপ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর ক্ষুদ্র ঋণদান সমিতির কোষাধ্যক্ষ মো. ইমরান মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মধ্যনগরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট টাইম : ১১:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫