আজিজুর ইসলাম,তানোর (রাজশাহী) প্রতিনিধি :
দেশের বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ, ক্ষোভ এবং অসন্তোষের অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এখন থেকে প্রিপেইড মিটারের জন্য গ্রাহকদের আর বাড়তি মাসিক ভাড়া বা মিটার চার্জ গুণতে হবে না,
জনবান্ধব এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিদ্যুৎ বিলের বোঝা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে,সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান,
তিনি বলেন গ্রাহক স্বার্থ বিবেচনা করে সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুতই এই সিদ্ধান্তটি সারা দেশে কার্যকর হতে যাচ্ছে,
গত কয়েক বছর ধরে প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের পক্ষ থেকে মিটার ভাড়ার বিষয়ে তীব্র আপত্তি উঠে আসছিল,অনেক গ্রাহক অভিযোগ করেছিলেন যে, মিটারের দাম উঠে যাওয়ার পরও প্রতি মাসে একটি নির্দিষ্ট অংকের টাকা ভাড়া হিসেবে কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছিল,
সরকার এই অভিযোগগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়,দীর্ঘ পর্যালোচনার পর বিদ্যুৎ মন্ত্রণালয় গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই ভাড়া বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
Reporter Name 



















