বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, ঈদ পূর্ণমিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জনাব এস. এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব আবু তারক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন এবং উপদেষ্টা অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন পাঠান।
অনুষ্ঠানটি ঘিরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এতে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও কৃতী ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সভা, ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত
-
মাহমুদুর রহমান মনজু, লক্ষীপুর প্রতিনিধি - আপডেট টাইম : ০৭:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- ৬৬ বার
জনপ্রিয় সংবাদ




















