০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষীপুর কালি বাজারে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২৪৮ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বিজয়নগর গ্রাম (কালি বাজার) এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ কামাল হোসেন (পেশায় সাইকেল মেকার) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে কামাল হোসেনের সাইকেলের দোকানে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ মার্চ অভিযুক্তকে গ্রেফতার করে।
স্থানীয় কালি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আরমান খন্দকার বলেন, “এ ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
এদিকে স্থানীয়রা জানান,বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উত্তর হামছাদী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ কামাল হোসেনের ন্যাক্কারজনক “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। শিশুটির পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষীপুর কালি বাজারে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত গ্রেফতার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আপডেট টাইম : ০৪:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬