০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ

কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন।দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত মোঃ ওসমান গনি ইলি বর্তমানে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হিসেবে টানা ৬ বছর ধরে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় দৈনিক যায়যায় কাল কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব রয়েছেন। তাঁর নিরপেক্ষ সংবাদ পরিবেশন, মাঠ পর্যায়ের সক্রিয়তা এবং অনুসন্ধানী মনোভাব ইতোমধ্যে তাঁকে একজন আস্থাভাজন সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।এর আগে তিনি দৈনিক কক্সবাজার বাণী, রূপালী সৈকতসহ বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও উপস্থাপনায় তাঁর অভিজ্ঞতা নতুন কর্মস্থলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সাংবাদিক মহলের মতে, তাঁর এই নিয়োগ দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মফস্বল সংবাদ পরিবেশনে নতুন গতি ও মানোন্নয়ন আনবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে তাঁর ভূমিকা আরও দৃশ্যমান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।নিজ দায়িত্ব সম্পর্কে মোঃ ওসমান গনি ইলি বলেন, পেশাগত সততা ও দায়বদ্ধতা বজায় রেখে পাঠকের কাছে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাংবাদিক মহল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দৈনিক ‘আমাদের কক্সবাজার’ এর মফস্বল সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মোঃ ওসমান গনি ইলি

আপডেট টাইম : ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬