০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫২ বার

​কাজী কেয়া, গাজীপুর ঃ
​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস-২০২৬ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানার পরিচালনায় শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
​ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মোঃ মজিবুর রহমান। তিনি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন:
​”ঐতিহাসিক ২৬ মার্চের ইতিহাসের মধ্য দিয়ে আমরা যদি স্বাধীনতা নিয়ে আলোচনা করতে চাই, তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর গভীরে যেতে হলে অনেক জ্ঞান ও গবেষণার প্রয়োজন।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​বসির আহমেদ বাচ্চু – সাবেক যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর বিএনপি।
​আলহাজ্ব মোঃ তানভীর সিরাজ – সভাপতি, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি।
​মোঃ মনিরুল ইসলাম মনির – সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি ও সাবেক ছাত্রনেতা, ভাওয়াল কলেজ।
​আলোচনা সভায় বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির আবেগঘন কণ্ঠে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা এই প্রিয় কলেজ মাঠে প্রাণখুলে কথা বলার সুযোগ পেয়েছি।”
​অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরিশেষে, সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত

আপডেট টাইম : ০৫:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬