০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ মোঃ আবদুল মান্নান ভুঁইয়া।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৪৮৩ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

“মানুষ মানুষের জন্য” এ কথাটির মর্মার্থ বুঝতে হলে মিশতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। একনিষ্ঠ সমাজকর্মী মানবতার ফেরিওয়ালা তিনি নিজেই। এই মানতবতার ফেরিওয়ালা হলেন রামগঞ্জ উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মোঃ আবদুল মান্নান ভুঁইয়া।

সবার কাছে মান্নান ভাই নামে পরিচিতি বেশি। তিনি ৬ নং লামচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের ভূইয়া বাড়ির মরহুম হাজী আলী মাহজন এর ছোট ছেলে মোঃ আবদুল মান্নান ভুঁইয়া। এছাড়াও কালিকাপুর যুব সমাজ ও প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি এবং ভূইয়া খামার ঈদগাহ কমিটির সভাপতি।

সমাজসেবামূলক কাজে জড়িয়ে সাধারণ মানুষের প্রতি আস্থাভাজন হয়ে উঠেছেন এই মানুষটি। সামাজিক দিক থেকে সকলের প্রিয় মানুষ তিনি। মানুষের হিয়ার মাঝে অধিকার পৌছে দেয়াই তার বাসনা, মুখে থাকে তার মন ভাল করে দেয়া হাঁসি। সদা প্রাণোবন্ত হাস্যোজ্জ্বল মানুষ তিনি।

স্বপ্ন তার অসহায় মানুষদের নিয়ে কাজ করার। ইউনিয়ন থেকে শুরু করে ‎উপজেলার মানুষের কল্যাণে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, রমজানে ইফতার সামগ্রী, ঈদে ঈদ সামগ্রী, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার সর্বত্র চেষ্টা করছেন তিনি। সবসময় অসহায় অবহেলিত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। শুধু তাই নয় যে কোনো সামাজিক সমস্যায় তাকে সর্বদা পাশে পাওয়া যায়।

তিনি করোনাকালে মানবতার পরিচয় দিয়েছেন। তার সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের মাঝে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
এছাড়াও বন্যার্থদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। যা সমাজের মানুষের জন্য অনুকরণীয় হয়ে রয়েছে। তিনি নিঃস্বার্থ ভাবে গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অন্যরকম একটি সুন্দর সমাজ বিনির্মানে কাজ করছেন। নিজ অর্থায়নে মসজিদ, ধর্মিয় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

মোঃ আবদুল মান্নান ভুঁইয়া বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের সঙ্গে চলতে হলে ইসলামে দেখানো প্রতিটি বিষয় মেনে চলতে হয়। মানবসেবার জন্য মসজিদ-মাদ্রাসা, রাস্তাঘাট ও বাঁধ নির্মাণসহ নানা জনকল্যাণ মুলক কাজ করাও বিশেষ সাওয়াবের কাজ। আমার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন অসহায় মানুষের পাশে থেকে সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। আর একটি সুন্দর কাজ সম্পাদন করতে দরকার ভালো মানসিকতার। মানুষের সেবা করেই আমি নিজেই অনেক আত্মতৃপ্তি পাই। মানুষের উপকার করতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই নিজেকে আমি আর্তমানবতার সেবায় নিয়োজিত রেখেছি। এটাই আমার দৈনন্দিন কর্মময় জীবন। এভাবেই আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করে পাশে থাকতে চাই। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য আমি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাই।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ মোঃ আবদুল মান্নান ভুঁইয়া।

আপডেট টাইম : ০৭:২৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬