০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ২—প্রাণনাশের হুমকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব পরকোট গ্রামের বাসিন্দা মাইন উদ্দিনের পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে প্রতিপক্ষরা নির্মাণ কাজ শুরু করে। এ সময় তিনি বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগী ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় সংঘবদ্ধ হয়ে অভিযুক্তরা হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে মাইন উদ্দিন ও তার এক আত্মীয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগে বলা হয়, কাঠের বাটামসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধরের ফলে তারা গুরুতর আহত হন। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকিও দেয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তীতে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও তা অমান্য করে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় মাইন উদ্দিন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে জমি বিরোধে হামলার অভিযোগ, আহত ২—প্রাণনাশের হুমকি

আপডেট টাইম : ০২:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬