০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে মাদকমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২২২ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার ঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেলে উপজেলার মলংমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় যুবসমাজের আয়োজনে এই  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য বাহার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মনীশ দাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুন্নাফ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, এস আই নুর মিয়া, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান।

আরও বক্তব্য রাখেন, নাসির উদ্দিন, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম প্রান্ত, জাহিদ হাসান পাপন, রাশেদুল ইসলাম, আনাস, বাবু, রিপাত, শুভ ও নাইম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মনীশ দাস বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে, আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং মাদকদ্রব্য সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এসময় তিনি মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, খেলাধুলায় সম্পৃক্ত হওয়া এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল থানার এ এস আই আল আমিন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে মাদকমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬