০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২৯ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সলঙ্গা থানার নলকা এলাকায় পৌঁছলে এ দুর্ঘটনা
ঘটে।বিষয়টি নিশ্চিত করেন,বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ডের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায় নি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত

আপডেট টাইম : ০৩:০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬