মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম চন্দ্রগঞ্জ থানার অধীন ৭নং বশিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নন্দীগ্রাম (চৌকিদার বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামিদের বসতঘর থেকে মোঃ মামুন ওরফে লোহা মামুন (৩৫) এবং মোঃ আল-আমিন হোসেন (২৪)-কে আটক করা হয়। তারা উভয়ই জাফর আহাম্মদ ও মরিয়ম বেগমের সন্তান।
এ সময় তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৫০ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- ১৬০ বার
জনপ্রিয় সংবাদ




















