০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে মারধর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার

নিজস্ব প্রতিবেদক
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক শহীদুল ইসলামকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। তিনি দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি, রংপুর প্রেসক্লাবের সদস্য এবং স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
ঘটনাটি ঘটে গত ৩ মার্চ ২০২৬ তারিখে উপজেলার তাজপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই শহীদুল ইসলামের ওপর ক্ষুব্ধ ছিলেন অভিযুক্তরা। ওই প্রতিবেদনে এক ব্যক্তির বিরুদ্ধে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়।
অভিযোগ অনুযায়ী, কাফ্রিখাল ইউনিয়নের এক স্থানীয় রাজনৈতিক নেতাসহ তার সহযোগীরা তাজপুর বাজারে শহীদুল ইসলামকে আটক করে বেধড়ক মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত একটি হ্যান্ডি ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন নষ্ট করে ফেলে। এছাড়া তার কাছ থেকে নগদ ৭,৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও নানা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, ঘটনার আগে সাংবাদিকের পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। শহীদুল ইসলামের স্ত্রী নিশিতা বেগম জানান, কয়েকদিন আগে অভিযুক্তদের পরিবারের সদস্যরা তাদের বাড়িতে এসে হুমকি প্রদান করেন।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে মারধর

আপডেট টাইম : ০২:২৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬