০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মে ফিলিং স্টেশনসহ যানবাহনে ৩১ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৪৪ বার

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ তেমুহনী ও ঝুমুড় মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ফিলিং স্টেশন ও যানবাহন থেকে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযানকালে দক্ষিণ তেমুহনী স্টেশনে অবস্থিত মেসার্স জনতা ফিলিং স্টেশনের তেলের মজুদ ও ক্রয়-বিক্রয় রেজিস্টার পর্যালোচনা করা হয়। এসময় তেল ক্রয়ের রেজিস্টার হালনাগাদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া ঝুমুড় মোড় ও দক্ষিণ তেমুহনী এলাকায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ৫ ধারা লঙ্ঘনের দায়ে ৬৬ ধারায় ৪টি মামলায় আরও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে পৃথক দুটি আইনের আওতায় মোট ৫টি মামলায় সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অনিয়মে ফিলিং স্টেশনসহ যানবাহনে ৩১ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬