০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২২৬ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টায় চাটখিল বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চাটখিল উপজেলা ও পৌরসভার গ্যাস গ্রাহকবৃন্দ এবং ‘গ্যাস, বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটি’ অংশগ্রহণ করে।
চাটখিল উপজেলা গ্যাস, বিদ্যুৎ বিভ্রাট আন্দোলন কমিটির আহ্বায়ক সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত ভুক্তভোগী গ্রাহক উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিনের গ্যাস সংকটে চরম দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, নিয়মিত গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গ্যাস সংকট নিরসনের দাবি জানান তারা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাটখিলে দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬