মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিলের পৌরসভার ৫ নং ওয়ার্ডের দৌলতপুর গ্রাম থেকে খোকন (পিতা: মোঃ ফারুক হোসেন) নামের এক যুবকের পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার দিবাগত রাত ১০টার সময় চাটখিল থানায় পুলিশ পৌরসভার ৫নং ওয়ার্ড দৌলতপুর সাবেক এমপি এডভোকেট মাহবুবুর রহমান এর বাড়ির বাউন্ডারির ভিতর থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে গতকাল রাত ১০টার দিকে খোকনের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এর পরদিন সকালে তার পোড়া ও অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া যায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং হত্যার পর প্রমাণ নষ্ট করতে লাশে আগুন দেওয়া হয়েছে। ওসি বলেন
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
Reporter Name 



















