০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে সাংবাদিককে মারধরের পর ছুরি নিয়ে থানায় ঢুকতে গিয়ে যুবক আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনার জেরে ছুরি নিয়ে থানায় প্রবেশের সময় মো. সবুজ (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে রামগঞ্জ থানার ডিউটি অফিসার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ধৃত মো. সবুজ উপজেলার উদনপাড়া গ্রামের আব্দুন মতিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ গ্রামে মাদকসহ সবুজকে স্থানীয়রা আটক করেন। এ সময় দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি জালিস মাহমুদ বাবু তার ছবি ধারণ করেন।
এর জের ধরে পরে সবুজ ও তার সহযোগীরা কাওলিডাঙ্গা গ্রামের প্রধান সড়কে জালিস মাহমুদের পথরোধ করে তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।
পরবর্তীতে জালিস মাহমুদ থানায় মামলা করতে গেলে অভিযুক্ত সবুজ কোমরে ছুরি নিয়ে থানায় প্রবেশ করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে এবং তাকে আটক করে।
এ ঘটনায় জালিস মাহমুদ বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে সবুজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী জালিস মাহমুদ জানান, মো. সবুজ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার ছবি তোলার কারণে ক্ষিপ্ত হয়ে সবুজ তার ওপর হামলা চালায়। এমনকি তিনি মামলা করতে থানায় গেলে সবুজ ছুরি নিয়ে সেখানে উপস্থিত হয়ে আবারও হামলার চেষ্টা করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, আটক মো. সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগঞ্জে সাংবাদিককে মারধরের পর ছুরি নিয়ে থানায় ঢুকতে গিয়ে যুবক আটক

আপডেট টাইম : ০১:০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬