লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুড়েক এলাকায় স্থানীয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তি মোঃ মনিরুল ইসলাম, যিনি ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ পসিউল আলমের ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের চাচাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি বেশ কিছুদিন ধরে এলাকায় আলোচনায় ছিল। অভিযুক্ত নারীর বক্তব্য অনুযায়ী, মনিরুল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তারা একাধিকবার অনৈতিক সম্পর্কে লিপ্ত হন। একপর্যায়ে ওই নারী মনিরুল ইসলামকে বিয়ের প্রস্তাব দেন। উল্লেখ্য, সম্পর্কের দিক থেকে মনিরুল ওই নারীর চাচাতো দেবর হন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে একটি বিচার বৈঠকের আয়োজন করেন। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্ট্যাম্পের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে ওই নারীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম এখন কথা বলতে চান না।
আবু সালমান, রামগতি লক্ষীপুর 



















